সাফল্যতার বিবরণ
সফলতার গল্প- সাজনারা বেগম
"আসসালামু আলাইকুম। আমি সাজনারা বেগম। ওনার অ্যান্ড ফাউন্ডার অফ নান্দনিক সিলেট। নান্দনিক সিলেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলুন দেখুন নান্দনিক সিলেটে আপনারা কি কি পাবেন। নান্দনিক সিলেট মূলত নান্দনিক সব আচারের জন্য পরিচিত। মানে নান্দনিকের সিগনেচার পণ্য হচ্ছে বিভিন্ন ধরনের মজাদার আচার। পাশাপাশি নান্দনিক সিলেট কাজ করে সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য নিয়ে। যেমন শীতল পাটি, শীতল পাটির প্রোডাক্ট, মনিপুরী শাড়ি, সাতকরা, চা পাতা ইত্যাদি ইত্যাদি। নান্দনিকের যাত্রা পথ খুব দীর্ঘ নয়। মাত্র এক বছর পাঁচ মাস, এই অল্প সময়ে নান্দনিক জায়গা করে নিতে পেরেছে আচার প্রেমিকদের মনে। এর কারণ হিসেবে আমি মনে করি বিভিন্ন প্রশিক্ষণ এবং সঠিক পথে এর পরিচালনা। একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমি নিজে সিলেট ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর একজন গর্বিত মেম্বার। গর্বিত বলছি এই কারণে যে এসডব্লিউসিসিআই (SWCCI)বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে উদ্যোক্তাদের জন্য। আমি মনে করি, একজন সচেতন উদ্যোক্তা হিসেবে অন্তত দশটি সেক্টর সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরী। যেমন সিটি কর্পোরেশন, ভ্যাট, ট্যাক্স, ব্যাংক, বি এস টি আই (BSTI),ভোক্তা অধিকার, বিডা, আই টি ল্যাব, বিসিক, ইপিবি(EPB)। সিলেট ওমেন চেম্বার অব কমার্স আই এল ও প্রগ্রেস প্রজেক্ট এর সহায়তায় এই ১০ টি সেক্টর কে নিয়ে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যার নাম বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস। এই বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস এর আওতাধীন একটা প্রোগ্রামে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল প্রায় ছয় মাস আগে, সেখানে আমি বিএসটিআই সম্পর্কে জানতে পারি এবং আমার প্রোডাক্ট যেহেতু আচার এবং আচারের বিএসটিআই করা জরুরী এই সম্পর্কে জানতে পারি। ওইখান থেকে উদ্যোগ নিয়ে আমি আমার তিনটি আচারের বিএসটিআই করতে সক্ষম হয়েছি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল সহায়তায়। এর একটা হচ্ছে বরই আচার, একটা সাতকরা আচার, আরেকটা হচ্ছে আমের আচার। এই তিনটি আচারের বিএসটিআই করেছি। বাকিগুলোর বিএসটিআই চলমান আছে, আশাকরি করে নিতে পারব। আমি মনে করি সিলেট ওমেন চেম্বার অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ILO এই উদ্যোগ খুবই ভালো একটা উদ্যোগ। সকল উদ্যোক্তাদের জন্য এটি কার্যকরী হবে এবং সবাই এখান থেকে সুবিধা নিতে পারবে এবং সকল উদ্যোক্তাই নিজেকে সফল একজন উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে দেখতে পারবে। এতক্ষণ নান্দনিকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।"