Workshop on inclusion of persons with disabilities in the workplace and ensuring fair employment
বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর উদ্যোগে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সুষ্ঠু কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র কনফারেন্স হলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় উক্ত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।