BSTI

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সরকারী সংস্থা, যা সেবা, পণ্য, ওজন এবং পরিমাপের মান নিয়ন্ত্রণ করতে এবং বাংলাদেশে ইউনিটের আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের প্রচারের জন্য প্রতিষ্ঠিত।

সার্টিফিকেট প্রদান পদ্ধতি

 

নিরীক্ষা দলের অনুসন্ধান এবং সন্তোষজনক প্রতিবেদন/ ফলাফলের ভিত্তিতে কোন সংস্থাকে বিএসটিআই কর্তৃক ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করা হয়। এ সার্টিফিকেটটি ০৩ (তিন) বছরের জন্য দেওয়া হয়। ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন সনদ প্রদানের ক্ষেত্রে বিএসটিআই কর্তৃক নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরন করা হয়।

 

১)       বিএসটিআই এর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং এর নির্ধারিত আবেদন ফরমে আবেদনপত্র এবং আবেদন ফি জমাদান।

২)       প্রাপ্ত আবেদন পত্র যাচাই করন ও উপযুক্ত অডিট টিম গঠন।

৩)      গ্রাহক অর্থাৎ শিল্প বা সেবা প্রতিষ্ঠানের আবেদনপত্রের সাথে দাখিলকৃত তথ্যাবলী এবং ডকুমেন্টেমন পর্য়ালোচনা।

৪)       স্টেজ-১ অডিট পরিচালনা

৬)      সন্তোষজনকভাবে স্টেজ-২ অডিট পরিচালনা অডিট প্রাপ্ত ত্রুটিবিচ্যুতিগুলোর বিপরীতে গৃহীত সংশোধনমূলক কার্যক্রমসমূহ যাচাই করে সঠিক পাওয়া সাপেক্ষে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটিতে উপস্থাপন।

৭)       ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটির অনুমোদন

৮)      গ্রাহক কর্তৃক প্রয়োজনীয় ফি পরিশোধ

৯)       সার্টিফিকেট প্রদান

১০)     প্রতি বছরে অন্তত একবার সার্ভিল্যান্স অডিট এবং তিন বছর অন্তর রি-সার্টিফিকেশন (নবায়ন) অডিট পরিচালনা।

 

১। তথ্যপ্রাপ্তির আবেদন ফরম পেতে ক্লিক করুন 

২। তথ্যপ্রাপ্তির আপিল ফরম পেতে ক্লিক করুন

৩। তথ্যপ্রাপ্তির অভিযোগ ফরম পেতে ক্লিক করুন

BSTI থেকে অনুমোদন পাওয়ার জন্য কি কি কাগজপত্র থাকতে হবেঃ

* প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি

* ট্রেড মার্ক রেজিস্ট্রেশনের কপি

TIN সার্টিফিকেটের কপি

* পন্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা

* পন্য উৎপাদনের প্রসেস ফ্লো চার্ট

* কারখানার লেয়াউট

* পন্যের মোরক/ লেবেলে থাকা সকল তথ্যবলী

* পন্য উৎপাদনের উপাদানগুলোর বিবরন

এছাড়া প্রয়োজন মাফিক আরো কাগজপত্র লাগতে পারে।

 

উপরোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে এবার আপনাকে জেতে হবে তেজগাঁও শিল্প এলাকার BSTI এর অফিসে । সেখান থেকে BSTI লাইসেন্সের আবেদন ফরম নিতে হবে ।  আপনি চাইলে নিচের ওয়েবসাইট থেকেও আবেদন ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন.

Download আবেদন ফরম যথাযথভাবে পুরন করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে ।  আবেদন ফি প্রাদানের পর সমস্ত কাগজপত্রগুলো একত্র করে BSTI এর One Stop Service Center এ জমা প্রদান করতে হবে ।  সেখান থেকে তারা আপনাকে একটি Confirmation শ্লিপ প্রদান করবে ।

 

দরখাস্ত জমা প্রদানের পর যাচাই পূর্বক ৬(ছয়) কার্যদিবসের মধ্যে কারখানা পরিদর্শন করা হয়।  পরিদর্শনকালে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তর, কারখানায় বিদ্যমান পরীক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা, পণ্য সংরক্ষণ ব্যবস্থাদি এবং পরীক্ষণ কাজে নিয়োজিত ব্যাক্তিদের তথ্যাদি সংগ্রহ করা হয়।

 

কারখানা পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক পাওয়া গেলে উৎপাদনের স্তর হতে অথবা কারখানায় পণ্যের পর্যাপ্ত মজুদ হতে দৈবচয়ণ ভিত্তিতে পরীক্ষণের জন্য যৌথস্বাক্ষরে পণ্যের নমুনা সীলগালা করা হয়।

 

বিএসটিআই অথবা বিএসটিআই স্বীকৃত কোন পরীক্ষাগারে অগ্রিম পরীক্ষণ ফিসহ সংগৃহীত পণ্যের নমুনা জমা দেয়ার জন্য প্রতিষ্ঠান বরাবরে পত্র দেয়া হয়।

পরীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পর সিএম লাইসেন্স প্রদান অথবা নবায়নের জন্য সার্টিফিকেশন কমিটির বরাবরে প্রস্তাব পেশ করা হয় এবং অনুমোদনের পর লাইসেন্স প্রদান অথবা নবায়নের নিমিত্তে সিএমফি’র বিল প্রেরণ করা হয়।  সিএমফির বিল পরিশোধের পর লাইসেন্স প্রদান অথবা নবায়ন স্বাক্ষর পূর্বক জারী করা হয়।  অর্থাৎ BSTI এর নির্ধারিত মানের সাথে যদি আপনার উৎপাদিত পন্যের মান সামঞ্জস্যপূর্ণ হয় তবে তারা আপনাকে চূরান্ত লাইসেন্সের জন্য জানাবে। চূড়ান্ত লাইসেন্স ফি প্রাদানের মাধ্যমে আপনি পেয়ে জাবেন BSTI এর লাইসেন্স।

 

৩ (তিন) অর্থ বছরের জন্য লাইসেন্স প্রদান অথবা নবায়ন করা হয়।  প্রতি বছর একাধিকবার বাজার ও কারখানা সার্ভিল্যান্স করে পণ্যের নমুনা সংগ্রহ ও গুণগত মান যাচাই করা হয়।

 

সংগৃহীত সকল নমুনা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমকক্ষ না হলে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং ইস্যুকৃত সিএম লাইসেন্স স্থগিত অথবা প্রত্যাহার করা হয়। লাইসেন্স স্থগিত অথবা প্রত্যাহার করার পর উক্ত পণ্যের বাজারজাত ও বিক্রি অথবা পণ্যের লেবেলে/মোড়কে বা বিজ্ঞাপণে বিএসটিআই গুণগতমান চিহ্নের ব্যবহার বিএসটিআই অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হয়।

লাইসেন্সের মেয়াদ উর্ত্তীণের ৩(তিন) মাস পূর্বে নবায়নের জন্য একইভাবে আবেদন পত্র জমা দিতে হয়।

এ্যাক্রিডিটেশনপ্রাপ্ত পণ্য ব্যতীত অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রে দরখাস্ত জমা হবার পর মোট ৩৮ কার্যদিবসের মধ্যে লাইসেন্স প্রদান অথবা নবায়নের কাজ সম্পাদন পূর্বক লাইসেন্স জারী করা হয়।

 

আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রতি কনসাইনমেন্ট বা লট ভিত্তিক পণ্য পরীক্ষণ এবং গুণগতমানের ছাড়পত্র প্রদান করা হয়। তবে যে সকল পণ্য সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী পরীক্ষণ সময় বেশী প্রয়োজন হয়, সে সকল ক্ষেত্রে চুড়ান্ত ছাড়পত্র প্রদানের পূর্বে বাজারজাত না করার শর্তে সাময়িক ছাড়পত্র প্রদান করা হয়।

 

নতুন লাইসেন্স গ্রহণের জন্য আবেদন পত্রের সাথে দরখাস্ত ফি বাবদ এক হাজার এবং নবায়নের আবেদন পত্র জন্য দরখাস্ত ফি বাবদ পাঁচ শত মাত্র জমা দিতে হয়। প্রতিটি নমুনা সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী পরীক্ষণের জন্য পণ্যভিত্তিক নির্ধারিত পরীক্ষণ ফি জমা দিতে হয়।

 

লাইসেন্স প্রদান ও নবায়নের প্রাক্কালে নির্ধারিত মার্কিং ফি’র হার অনুযায়ী সিএম ফি অগ্রিম পরিশোধের জন্য বিল প্রেরণ করা হয় এবং বিল পরিশোধের পর লাইসেন্স প্রদান/নবায়ন করা হয় ।