পিঠার সুবাসে ও উৎসবের উচ্ছ্বাসে মুখরিত সিলেট - সফলভাবে অনুষ্ঠিত পিঠা মেলা ২০২৬
পিঠার ঘ্রাণে, হাসিতে আর ভালোবাসায় ভরে উঠেছিল সিলেট! বিগত ৩১শে জানুয়ারি ২০২৬, রোজ শনিবার সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (SWCCI)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত পিঠা মেলা ২০২৬। সকাল ১১টায় উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এই আনন্দঘন আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুনাক-এর সভানেত্রী জনাব সিদরাতুল মুনতাহা। তাঁদের উষ্ণ উপস্থিতি ও আন্তরিকতায় উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ। নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী পিঠা, রঙিন স্টল, হাসিমুখ আর উৎসবের উচ্ছ্বাস - সব মিলিয়ে পিঠা মেলা ২০২৬ ছিল কেবল একটি আয়োজন নয়, ছিল আমাদের সংস্কৃতি, ঐক্য ও নারী শক্তির এক জীবন্ত উদযাপন। এই স্মরণীয় দিনে যারা আমাদের পাশে ছিলেন, সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। এভাবেই আমরা নারী উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে যেতে চাই।