sylhetwomenchamber2015@gmail.com, sylhetwomenchamber@swcci.org.bd

01339872301

বাংলা ENGLISH
SWCCI

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

Apply For Membership

সাধারণ সদস্য সহযোগী সদস্য
  • হোম
  • সম্বন্ধে
    • আমাদের কথা
    • ইতিকথা
    • প্রশ্ন এবং উত্তর
  • বি.ডি.এস
    • সিটি কর্পোরেশন
    • ভ্যাট
    • ট্যাক্স
    • বি.এস.টি. আই.
    • বিসিক
    • ব্যাংক
    • আইটি
    • বি.আই.ডি.এ
    • এস এম ই ফাউন্ডেশন
    • জাতীয় ভোক্তা অধিকার
  • কমিটি
  • কমিটি
    • বর্তমান কমিটি
    • পূর্ববর্তী কমিটি
  • আইনজীবী
  • নোটিশ
  • খবর
  • গ্যালারি
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • সাফল্য
নোটিশ
সিলেট উইমেন চেম্বার প্রতি বছরের ন্যায় বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব ২০২৩  
  1. হোম
  2. গ্যালারি
  3. বিস্তারিত

নারী উদ্যোক্তাদের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার - শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সাথে সিলেট উইমেন চেম্বারের গুরুত্বপূর্ণ বৈঠক

বিগত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের সাথে Sylhet Women Chamber of Commerce & Industry–এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের একটি সৌজন্য সাক্ষাত হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিষিক্ত হওয়ায় মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তবে এই সাক্ষাৎ শুধুই শুভেচ্ছা বিনিময়ে সীমাবদ্ধ ছিল না!! নারী উদ্যোক্তাদের কল্যাণ, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্যে চেম্বারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। মাননীয় মন্ত্রীর সাথে নারী উদ্যোক্তাদের সরাসরি আলোচনা হয় - তাঁদের বাস্তব চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এই সংলাপ ছিল প্রাণবন্ত, গঠনমূলক এবং আশাব্যঞ্জক। পরিশেষে মাননীয় মন্ত্রী নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার আশ্বাস প্রদান করেন। আমরা বিশ্বাস করি - সরকারি নীতি সহায়তা ও নারী উদ্যোক্তাদের অদম্য প্রয়াস একত্রিত হলে সিলেট তথা বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এগিয়ে যাওয়ার এই পথচলায় আমরা আশাবাদী, দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ।

SWCCI
Contact Info
  • 01339872301
  • sylhetwomenchamber2015@gmail.com, sylhetwomenchamber@swcci.org.bd
ভিজিটর :
০
১
৪
৪
৭
৯
৮
  • Happy Entrepreneur : 350+

Developed By IT LAB SOLUTIONS LTD. IT Lab Solutions Ltd.