sylhetwomenchamber2015@gmail.com, sylhetwomenchamber@swcci.org.bd

01339872301

বাংলা ENGLISH
SWCCI

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

Apply For Membership

সাধারণ সদস্য সহযোগী সদস্য
  • হোম
  • সম্বন্ধে
    • আমাদের কথা
    • ইতিকথা
    • প্রশ্ন এবং উত্তর
  • বি.ডি.এস
    • সিটি কর্পোরেশন
    • ভ্যাট
    • ট্যাক্স
    • বি.এস.টি. আই.
    • বিসিক
    • ব্যাংক
    • আইটি
    • বি.আই.ডি.এ
    • এস এম ই ফাউন্ডেশন
    • জাতীয় ভোক্তা অধিকার
  • কমিটি
  • কমিটি
    • বর্তমান কমিটি
    • পূর্ববর্তী কমিটি
  • আইনজীবী
  • নোটিশ
  • খবর
  • গ্যালারি
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • সাফল্য
নোটিশ
সিলেট উইমেন চেম্বার প্রতি বছরের ন্যায় বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব ২০২৩  
  1. হোম
  2. গ্যালারি
  3. বিস্তারিত

সিলেটে পৃথক স্থানে শীতার্তদের মাঝে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কম্বল বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে। চেম্বারের সৌজন্যে সিলেটের বিভিন্ন স্থানে শীতপ্রবণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শুক্রবার (২৩ জানুয়ারি)। এদিন নগরীর জল্লারপাড় রোডস্থ গ্রিন ডিজেবল ফাউন্ডেশন–এ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এবং এয়ারপোর্ট রোডস্থ মাহাদুল কোরআন নুরানীয়া হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালনা পর্ষদের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা এবং পরিচালকবৃন্দ—মিসেস সামা হক চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী, রেহেনা আফরোজ খান, রেহেনা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার ও তাহমিনা হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, “শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি কম্বল হয়তো বিলাস নয়, কিন্তু কারও জন্য তা হতে পারে বেঁচে থাকার ভরসা। আন্তরিকতা থাকলে ছোট সহায়তাও বড় স্বস্তি এনে দিতে পারে। সবাই মিলে এগিয়ে এলে শীতের কষ্ট অনেকটাই কমানো সম্ভব।” তিনি আরও জানান, এই উদ্যোগ মানবিক দায়বদ্ধতা থেকেই নেওয়া হয়েছে। যদিও কর্মসূচিটি আগে পরিকল্পিত ছিল, পরিষদের ধারাবাহিক কর্মব্যস্ততার কারণে বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি শুধু নারী উদ্যোক্তা উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের বিভিন্ন মানবিক ও সামাজিক প্রয়োজনে বৈষম্যহীনভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন। পরিচালক সামা হক চৌধুরী বলেন, “শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন দরিদ্র ও অসহায় মানুষ। তাঁদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতেই এই উদ্যোগ। মানুষ মানুষের জন্য - এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবন্ধী ব্যক্তি ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা কম্বল তাদের জন্য স্বস্তি ও উষ্ণতার বার্তা বয়ে আনবে। তিনি আরও জানান, চেম্বারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আরও ব্যাপক সামাজিক উদ্যোগ যুক্ত হয়েছে এবং সিলেটের সকল মানুষের সহযোগিতায় তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আবারও প্রমাণ করলো - নারী উদ্যোক্তা উন্নয়নের পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ।

SWCCI
Contact Info
  • 01339872301
  • sylhetwomenchamber2015@gmail.com, sylhetwomenchamber@swcci.org.bd
ভিজিটর :
০
১
৪
৪
৮
৮
২
  • Happy Entrepreneur : 350+

Developed By IT LAB SOLUTIONS LTD. IT Lab Solutions Ltd.