Details
পিঠা উৎসব (দোকান কোঠা বরাদ্দ) - ২০২৪
সুধী, সিলেট উইমেন চেম্বার শীতের শুরুতে প্রতিবছর পিঠা মেলার আয়োজন করে থাকে। বিগত ৮ বছর ধরে সুষ্ঠভাবে উইমেন চেম্বার এর উদ্যোক্তাগণ এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছেন। এই মেলাটির জন্য সিলেটের নগরবাসী প্রতিবছরই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার ও সিলেট উইমেন চেম্বার আগামী ১৯ ও ২০ জানুয়ারি ২০২৪ ইং তারিখে রোজ শুক্রবার ও শনিবার পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বাঙ্গালির ঐতিহ্যবাহী ”পিঠা উৎসব” আয়োজন করতে যাচ্ছে। মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রচার, প্রসার ও শীতকালীন ঐতিয্য তুলে ধরার জন্যই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হারিয়ে যাওয়া সিলেটের সংস্কৃতিক নানান বৈচিত্রের পুনরায় স্মৃতিচারন হয়।
এছাড়াও মেলায় অংশগ্রহণকারী এবং আগত অতিথিদের নিরাপদ ও আনন্দঘন পরিবেশের জন্য পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গনটি যথাযথ। তাই সিলেট উইমেন চেম্বার পৌষকালীন পিঠা মেলাটি প্রতিবছরের ন্যায় এবারও পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করতে যাচ্ছে।
সিলেট উইমেন চেম্বার এর পক্ষ থেকে আপনারা সকলেই আমন্ত্রিত এবং যারা এই মেলায় স্টল দিতে ইচ্ছুক তাদেরকে আগামী ১০জানুয়ারি ২০২৪ইং তারিখের মধ্যে স্টল বুকিং করার অনুরোধ জানানো হচ্ছে।