News Details

সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব

Publish: 24 Jan, 2024 12:00 AM

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসব উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এই পিঠা উৎসবে ৪০টি স্টলে প্রায় ৫০ জন উদ্যোক্তার পণ্য রয়েছে।প্রায় ৫০০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এই পিঠা উৎসবে।

 পিঠার পাশাপাশি এখানে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নগরবাসীর জন্য প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছর একদিন এই পিঠা উৎসব করলেও এবার উদ্যোক্তাদের চাহিদার জন্য দুই দিনব্যাপী পিঠা উৎসব করা হচ্ছে।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে পিঠাপুলির ঐতিহ্য রয়েছে।গ্রামবাংলার বিলুপ্তপ্রায় পিঠাপুলির ঐতিহ্য ফিরিয়ে আনতে এখন বিভিন্ন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পিঠা উৎসব ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে আসছে।

 সিলেট অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তোলা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্)  মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ); মোহা. সোহেল রেজা পিপিএম, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহম্মেদ, সিলেট ইন্টান্যাশন্যাল ইউনিভার্সিটি (ডিন) আবুল ফাতেহ ফাত্তেহ, কাস্টম এক্সসাইজ ভ্যাট কমিশনারেট (উপ-কমিশনার) রাশেদুল আলম,সমাজসেবা অধিদপ্তরের (উপ-পরিচালক) নিবাস রঞ্জন দাস, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেট (শিক্ষক) প্রণব কান্তি দেব, পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।