বিস্তারিত খবর
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর কার্যালয়ে BIAM Foundation Research Center (BFRC)-এর নির্বাহী পরিচালকের সৌজন্য সফর
গত ১৩ জুন, রোজ শনিবার, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (SWCCI)-এর কার্যালয়ে অফিস পরিদর্শনে আসেন BIAM Foundation Research Center (BFRC)-এর সম্মানিত নির্বাহী পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা'র নেতৃত্বে তাকে স্বাগত জানানো হয়। কমিটির পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইমা সুলতানা চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, গাজী জিনাত আফজা ও তাহমিনা হাসান চৌধুরী। এছাড়াও বিভিন্ন খাতে সফলভাবে কাজ করা বেশ কয়েকজন নারী উদ্যোক্তাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের এক পর্যায়ে ড. মোঃ মফিজুর রহমান উপস্থিত সকলের সঙ্গে আন্তরিক মতবিনিময়ে অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে নারী উদ্যোক্তাদের বর্তমান বাস্তবতা, তাদের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন, গবেষণাভিত্তিক উদ্যোক্তা বিকাশ, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ।
বিশেষ করে "ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ গুরুত্বারোপসহ ব্যবসা পরিচালনার জন্য সহজতা" নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত নারী উদ্যোক্তারাও তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা বিশ্বাস করি, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি নতুন চিন্তা, নতুন সম্ভাবনা এবং কার্যকর অংশীদারিত্বের পথ তৈরি করে। গবেষণা, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়নের সমন্বিত উদ্যোগই পারে নারীদের আরও এগিয়ে নিতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিবারের পক্ষ থেকে ড. মোঃ মফিজুর রহমান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নারী উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগসহকারে শোনার জন্য। তাঁর এই আন্তরিক আগ্রহ ও মূল্যায়ন নারী উদ্যোক্তাদের জন্য উৎসাহ ও প্রেরণার উৎস হয়ে থাকবে।