বিস্তারিত খবর
শীতবস্ত্র বিতরণ - ২০২৪
৩১/১২/২০২৩ইং তারিখে সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে সিলেট কালাগুল চা বাগানের শীতার্থ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, সিলেট উইমেন চেম্বার এর সভাপতি স্বর্ণলতা রায়, সহ সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া ও পরিচালকবৃন্দ।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আশফাক আহমেদ বলেন, সিলেট উইমেন চেম্বার প্রতি বছরই সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র প্রদান করে থাকেন। আজকের বাংলাদেশ নারী উন্নতির পিছনে মূল ভূমিকা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন।
এছাড়া চা শ্রমিকদের উদ্দেশ্যে সিলেট উইমেন চেম্বার এর সভাপতি স্বর্ণলতা রায় ব্যক্ত করেন, নারী চা শ্রমিকরা দিনে চা তুলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পন্য বাজারজাত করতে পারবে। এক্ষেত্রে তিনি নারী চা শ্রমিকদের প্রশিক্ষন ও দ্রব্য বাজারজাতকরনে সর্বোপরি সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।