বিস্তারিত খবর

জাতীয় পর্যায়ে গৌরবের স্বীকৃতি : এনডিসি ক্যাপস্টোন কোর্সে SWCCI সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা'র অনন্য অর্জন

প্রকাশিত: ০৫-০৫-২০২৬
ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ২৩ এপ্রিল ২০২৬ইং তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ গত বৃহস্পতিবার (২৩-৪-২০২৬) মিরপুর সেনানিসাবস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) তে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপস্টোন ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
‎এই মর্যাদাপূর্ণ কোর্সে অংশ নেন দেশের নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, কর্পোরেট নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ৪৫ জন ফেলো। অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, এই সম্মানিত ফেলোদের একজন ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (SWCCI)-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
‎প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান সকল ফেলোকে কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানান।
‎নারী নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটি আমাদের জন্য এক অনন্য অর্জন ও গৌরবের মাইলফলক। ‎তাঁর এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয় - এটি নারী উদ্যোক্তাদের নেতৃত্ব, সক্ষমতা এবং জাতীয় পর্যায়ে অবদানেরও শক্তিশালী স্বীকৃতি।
‎আমরা বিশ্বাস করি, লুবানা ইয়াছমিন শম্পা-র এই অর্জন আরও অনেক নারী উদ্যোক্তাকে নেতৃত্বের উচ্চতর পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সম্মানিত সভাপতিকে। আপনার এই অর্জনে আমরা গর্বিত।