বিস্তারিত খবর

সিলেটে শুরু হলো আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২৬ : উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

প্রকাশিত: ০৫-০৫-২০২৬
গত ১১ এপ্রিল, রোজ শনিবার বিকাল ৩:০০টায় সিলেটের জাতীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২৬। জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদীর Khandakar Muktadir
এই গুরুত্বপূর্ণ আয়োজনের উদ্যোগে রয়েছে এসএমই ফাউন্ডেশন SME Foundation এবং সার্বিক ব্যবস্থাপনায় সিলেট জেলা প্রশাসন যা পুরো আয়োজনকে দিয়েছে একটি সুসংগঠিত ও প্রভাবশালী রূপ।
উক্ত অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি–এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সহ-সভাপতি জনাব আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালকবৃন্দের মধ্যে থেকে জনাব সামা হক চৌধুরী, জনাব সাঈমা সুলতানা চৌধুরী, জনাব জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, জনাব রেহানা আফরোজ খান, জনাব আসমাউল হাসনা খান, জনাব গাজী জিনাত আফজা এবং জনাব তাহমিনা হাসান চৌধুরী। এছাড়াও উক্ত মেলায় উইমেন চেম্বারের সদস্যবৃন্দের মধ্য থেকে অনেক পরিচিত মুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সদস্যবৃন্দের মধ্যে অনেকে এই মেলায় স্টলও দিয়েছেন যা সিলেট উইমেন চেম্বারের জন্য দারুণ একটা বিষয় বটে।
এই মেলা শুধু পণ্য প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, এটি উদ্যোক্তাদের জন্য নতুন সংযোগ, নতুন সুযোগ এবং নিজেদের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে নতুন নারী উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে নতুন দিগন্তের সূচনা।
আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ সামনে।
এসো, পাশে দাঁড়াই স্থানীয় উদ্যোক্তাদের, স্থানীয় পণ্যের, আর দেশের অর্থনীতির।