বিস্তারিত খবর

ঐতিহ্য থেকে উদ্যোক্তা সম্ভাবনা: কোম্পানীগঞ্জে শুরু ৫ দিনব্যাপী বাঁশ-বেত পণ্য উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশিত: ২৬-০৪-২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হলো এক অনুপ্রেরণাময় যাত্রা। নারীর দক্ষতা, সৃজনশীলতা ও আত্মনির্ভরতার পথে আরও এক দৃঢ় পদক্ষেপ। এসএমই ফাউন্ডেশন-এর আয়োজনে এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর সহযোগিতায় “বাঁশ-বেতজাত পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সিলেটের কোম্পানীগঞ্জে আজ, ১০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান।ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্পকে আধুনিক ডিজাইন ও মানোন্নয়নের মাধ্যমে আয়মুখী ও টেকসই উদ্যোগে রূপ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন প্রায় ৩০ জন উদ্যমী নারী, যাদের প্রত্যেকের চোখে রয়েছে স্বপ্ন, রয়েছে শেখার অদম্য ইচ্ছা আর মনে রয়েছে নিজেকে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার। এখানে শুধুমাত্র কারিগরি দক্ষতা নয়, বরং শেখানো হবে - আধুনিক ডিজাইন চিন্তাধারা, পণ্যের মান উন্নয়নের কৌশল এবং বাজার উপযোগী পণ্য তৈরি করার বাস্তব অভিজ্ঞতা।

প্রতিটি অংশগ্রহণকারী নারী এখানে শুধু শিখছেন না - তারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করছেন, নিজেদের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নেওয়ার সাহস সঞ্চয় করছেন।নারীর দক্ষতাই আমাদের শক্তি আর সেই শক্তিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।