বিস্তারিত খবর
স্বাধীনতার গৌরবময় দিনে শহীদদের প্রতি সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ২০২৬ উপলক্ষ্যে আজ দুপুর ১২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চেম্বারের সম্মানিত সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা। পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসমাউল হাসনা খান, তাহমিনা হাসান চৌধুরী এবং রেহানা ফারুক শিরিন।
এছাড়াও চেম্বারের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাজনারা বেগম আপু, শংকরী ধর দিদি, খাইরুন্নেসা মিঠু আপু সহ আরও অনেকে। সকলের সম্মিলিত উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে ভরে ওঠে।
এই শ্রদ্ধাঞ্জলি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সবসময় দেশ, সমাজ ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে।