বিস্তারিত খবর

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য: ভাষা শহীদদের স্মরণে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

প্রকাশিত: ২২-০২-২০২৬
আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ইং, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি–এর পক্ষ থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা–এর নেতৃত্বে চেম্বারের পরিচালকবৃন্দ ও সাধারণ সদস্যরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আমাদের মাতৃভাষা বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাধীন চেতনার ভিত্তি।
১৯৫২ সালের সেই আত্মত্যাগ আমাদের শিখিয়েছে - অধিকার আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠ কতটা শক্তিশালী হতে পারে।
শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি। বাংলা ভাষা চির অমলিন থাকুক আমাদের চেতনায়, কর্মে ও আগামী প্রজন্মের স্বপ্নে।