বিস্তারিত খবর
একুশের চেতনায় নতুন অঙ্গীকার: ইউসেপ সিলেট রিজিওন-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ শনিবার, ইউসেপ বাংলাদেশ-এর আয়োজনে “ইউসেপ সিলেট রিজিওন”-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর মাননীয় সভাপতি জনাব লুবানা ইয়াছমিন শম্পা। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন; - একুশ আমাদের শুধু ইতিহাস নয়, এটি আমাদের চেতনা, সাহস এবং আত্মমর্যাদার প্রতীক।
এই আয়োজন ছিল স্মরণ, সম্মান ও নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের আদর্শ পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে - নিজস্ব পরিচয় ও অধিকারের প্রশ্নে কখনও আপস করা যায় না।
শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি।
বাংলা বেঁচে থাকুক আমাদের চিন্তায়, কর্মে ও আগামী দিনের নেতৃত্বে।