শুভেচ্ছা ও সহযোগিতার নতুন অধ্যায়: শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকে SWCCI’র সৌজন্য অভিনন্দন
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স–এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, পরিচালকবৃন্দ ও চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ। এই সৌজন্য শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি নারী উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির যৌথ লক্ষ্যকে সামনে রেখে পারস্পরিক সম্মান ও সহযোগিতার একটি প্রতীকী প্রকাশ। সিলেট উইমেন চেম্বার সবসময় নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর সেই পথচলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একসাথে এগিয়ে গেলে সম্ভাবনার দুয়ার আরও প্রসারিত হবে, এই প্রত্যাশা আমাদের।