একাদশ বার্ষিক সাধারণ সভা ২০২৫
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একাদশ বার্ষিক সাধারণ সভা গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের সংগঠন হিসেবে এই সভাটি ছিল সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। তিনি তাঁর বক্তব্যে নারী উদ্যোক্তাদের উদ্যোগ, নেতৃত্ব ও অর্থনৈতিক অবদানের প্রশংসা করেন এবং এ ধরনের সংগঠন নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় হিসেবে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর বার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আলেয়া ফেরদৌসী তুলি, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এছাড়াও অন্যান্য পরিচালকবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব আলেয়া ফেরদৌসী তুলি তার বক্তব্যে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নারী উদ্যোক্তাদের আরও সক্রিয়ভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।