বিস্তারিত
পিঠা উৎসবে আমন্ত্রণ -২০২৪
সিলেট উইমেন চেম্বার শীতের শুরুতে প্রতিবছর পিঠা মেলার আয়োজন করে থাকে। বিগত ৮ বছর ধরে সুষ্ঠভাবে উইমেন চেম্বার এর উদ্যোক্তাগণ এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছেন। এই মেলাটির জন্য সিলেটের নগরবাসী প্রতিবছরই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারও সিলেট উইমেন চেম্বার আগামী ১৯ ও ২০ জানুয়ারি ২০২৪ ইং তারিখে রোজ শুক্রবার ও শনিবার পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বাঙ্গালির ঐতিহ্যবাহী ”পিঠা উৎসব- ১৪৩০ বঙ্গাব্দ” আয়োজন করতে যাচ্ছে। মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রচার, প্রসার ও শীতকালীন ঐতিহ্য তুলে ধরার জন্যই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হারিয়ে যাওয়া সিলেটের সংস্কৃতিক নানান বৈচিত্র্যের পুনরায় স্মৃতিচারন হয়। সিলেট উইমেন চেম্বার উক্ত পিঠা উৎসবে সিলেটের সকল নগরবাসীকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছে।