বিস্তারিত খবর

নারী উদ্যোক্তাদের সম্মাননা পুরস্কার, ২০২৩

প্রকাশিত: ০৪-০১-২০২৪

উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় যে সকল সাহসী, পরিশ্রমী ও অধ্যবসায়ী নারী উদ্যোক্তারা আছেন তাদের সফলতার গল্প তুলে ধরে তাদের সম্মান জানাতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বরাবরের মতই নারী উদ্যোক্তাদের সম্মাননা পুরস্কার, ২০২৩ প্রদানের জন্য মনোনয়নের আহ্বান জানাচ্ছে।

বৃহত্তম সিলেট বিভাগের সকল নারী উদ্যোক্তাদের নিম্নোক্ত তিনটি ফর্মে আগামী ২০ জানুয়ারির ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছেঃ
১। বর্ষ সেরা নারী উদ্যোক্তা
২। সেরা সৃজনশীল নারী উদ্যোক্তা
৩। সেরা নির্ভীক নারী উদ্যোক্তা
আপনার পরিশ্রম ও সফলতার গল্প আমাদের জানাতে নিম্নোক্ত ফর্ম পূরণ করুন।