বিস্তারিত খবর
জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম সভায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সক্রিয় অংশগ্রহণ
গত ২৯ এপ্রিল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ জাতীয় অর্থনীতি ও রাজস্ব কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সংলাপের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম সভা-তে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (SWCCI)।
এই গুরুত্বপূর্ণ সভায় SWCCI-এর প্রতিনিধিত্ব করেন সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি ও পরিচালক সামা হক চৌধুরী।