বিস্তারিত খবর

নারী উদ্যোক্তা উন্নয়নে জোর - এসএমই ফাউন্ডেশনের বার্ষিক সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব

প্রকাশিত: ৩১-০৩-২০২৬
এসএমই ফাউন্ডেশনের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - SME Foundation
আজ ৩০ মার্চ ২০২৬, সোমবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে অনুষ্ঠিত হয়েছে এসএমই ফাউন্ডেশন-এর ২০তম বার্ষিক সাধারণ সভা। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের সার্বিক অগ্রগতি, বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম হাসান সাত্তার। ২০২৪–২৫ অর্থবছরে বাস্তবায়িত কর্মসূচির বিভিন্ন পরিসংখ্যান ও অগ্রগতি তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
সভায় সাধারণ পর্ষদের সদস্য হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব লুবানা ইয়াছমিন শম্পা। তিনি নারী উদ্যোক্তাদের জন্য জেলা ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ আয়োজন এবং ব্যাংক ঋণপ্রাপ্তি প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এই বার্ষিক সাধারণ সভা ছিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দেশের উদ্যোক্তা উন্নয়ন, বিশেষ করে নারী উদ্যোক্তাদের অগ্রগতির জন্য নীতিনির্ধারণী পর্যায়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উদ্যোক্তা-বান্ধব নীতিমালা ও সমন্বিত উদ্যোগই পারে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে।