বিস্তারিত খবর

২৬শে মার্চ ২০২৬ : স্বাধীনতার গৌরবময় দিনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ২৬-০৩-২০২৬
২৬শে মার্চ - বাংলাদেশের স্বাধীনতা দিবস।

এই দিনটি আমাদের জাতির সাহস, আত্মত্যাগ এবং অদম্য চেতনার প্রতীক।
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য।
আসুন, স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আমরা প্রতিজ্ঞা করি - দেশের অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেবো, মানবিকতা, সততা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যাবো।