বিস্তারিত খবর

ব্যাংক এশিয়ার উদ্যোগে সিলেটের এসএমই উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ: জ্ঞানে শক্তি, উন্নয়নে সম্ভাবনা

প্রকাশিত: ০৮-০২-২০২৬
ব্যবসার পথচলায় জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে আরও দৃঢ় করতে বানিজ্য মন্ত্রণালয় ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায়, এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে, ব্যাংক এশিয়া সিলেট জোনাল অফিস সিলেটের SME উদ্যোক্তাদের নিয়ে সফলভাবে সম্পন্ন করেছে একটি মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।
এই প্রশিক্ষণ শুধু একটি কোর্স নয়, এটি ছিল উদ্যোক্তাদের জন্য আত্মবিশ্বাস, দক্ষতা ও ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শক্ত ভিত।
উদ্বোধনী অনুষ্ঠানে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর পরিচালক জনাব রেহানা আফরোজ খান। তাঁর অনুপ্রেরণামূলক উপস্থিতি ও দিকনির্দেশনা উদ্যোক্তাদের জন্য ছিল এক নতুন প্রেরণার উৎস।
আমরা বিশ্বাস করি -
???? যখন একজন উদ্যোক্তা এগিয়ে যান,
???? তখন একটি পরিবার বদলায়,
???? আর সেই পরিবার থেকেই বদলায় পুরো সমাজ।
এই সুন্দর উদ্যোগে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আগামীর পথে আরও অনেক এমন সফলতার গল্প লিখে যাক সিলেটের উদ্যোক্তারা।