বিস্তারিত খবর
ভারতের নবনিযুক্ত সহকারী হাইকমিশনারের সঙ্গে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
গতকাল ১৩ই ডিসেম্বর ২০২৬ তারিখে ভারতের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস এর সঙ্গে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি'র নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য পারস্পরিক উদ্যোগ নিয়ে আন্তরিক আলোচনা হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যৎ সহযোগিতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।