বিস্তারিত খবর

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৩-০৩-২০২৫

অদ্য ১০ই মার্চ ২০২৫ইং তারিখে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এবার নারী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোজ  সোমবার (১০ মার্চ) বিকাল ৫ ঘটিকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার পরবর্তীতে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়। সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার আকলিমা আক্তার। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির,

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক রাহিলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, তপতী রানী দাস, তাহেরা জামান, স্বপ্না বেগম, সালসাবিলা মাহবুব কান্তা, তাছমিন আক্তার ও অন্যান্য সদস্যবৃন্দ।