বিস্তারিত খবর
লিঙ্গ দায়ী উদ্যোক্তা উন্নয়ন
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশান (ILO) এর সহযোগিতায় গ্র্যান্ড মোস্তফা হোটেল এর কনফারেন্স রুমে Gender responsible entrepreneurs development এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এমদাদুল হক (টিম লিডার) ইউসেফ সিলেট , জনাব ড: ফয়সাল আহমেদ ( অধ্যাপক) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব হেলাল আহমেদ ( অধ্যক্ষ) টনি খান ইনস্টিটিউট, জনাব আবু সালেহ মোহাম্মদ হুমায়ুন কবির ( উচ্চ কৃষি বিপনন অধিদপ্তর কর্মকর্তা)কৃষি বিপনন অধিদপ্তর। সেখানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি(চলতি) জনাব লুবানা ইয়াছমিন শম্পা, সহ- সভাপতি জনাব সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালকবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ।