বিস্তারিত খবর
পিঠা উৎসব - ২০২৫
সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা।
ষড়ঋতুর বাংলাদেশে শীতকাল উৎসব-পার্বণে মুখরিত হয়ে ওঠে। ঘরে ঘরে চলে পিঠা-পুলির ধুম। এ আবহমান সংস্কৃতির সাথে রয়েছে ব্যবসা-বাণিজ্যের একটি নিবিড় যোগ। আজকাল নারী উদ্দ্যোক্তাদের তৈরিকরা পিঠা-পুলি সহ নানা ভোগ্যপণ্য সামগ্রী দেশে-বিদেশে সমানভাবে প্রশংসিত হচ্ছে। এরই প্রেক্ষিতে উইমেন চেম্বার প্রতি বছরের ন্যায় এবারও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে রোজ শুক্রবার ও শনিবার পুলিশ লাইন উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বাঙ্গালির ঐতিহ্যবাহী "পিঠা উৎসব" আয়োজন করতে যাচ্ছে।
উক্ত উৎসবের আপনার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি